Posts

Showing posts from November, 2026

নতুন কমিউনিজম-বিরোধিতা: বিশ শতককে নতুন করে পড়া

 Translated from Enzo Traverso's post in Verso এন্‌জো ত্রাভেরসো ২৩ আগস্ট ২০১৬ ভার্সোর সম্পাদকীয় ভূমিকা জার্মানির সবচেয়ে খ্যাতিমান সংশোধনবাদী ইতিহাসবিদ এর্নস্ট নল্টের সাম্প্রতিক মৃত্যুর পর সংশোধনবাদের ওই পর্বটিকে কীভাবে বিচার করব, সে প্রশ্ন আবার উঠেছে। আশি ও নব্বইয়ের দশকে সংশোধনবাদী ইতিহাসবিদেরা এত খ্যাতি পেলেন কেন? আজ ইতিহাসচর্চার স্থান কোথায়? আর সংশোধনবাদের পর মার্কসবাদী ইতিহাসচর্চাকে আমরা কীভাবে নতুন করে গড়ে তুলব? History and Revolution: Refuting Revisionism থেকে নেওয়া এই প্রবন্ধে এন্‌জো ত্রাভেরসো নল্টে, ফ্যুরে এবং বিশ শতকের কমিউনিজম নিয়ে লিখেছেন এমন আরও বহু সংশোধনবাদীর সমালোচনা করেছেন। ত্রাভেরসোর মতে, তাঁরা ফ্যাসিবাদ ও কমিউনিজমের সংঘাতকে বিশ শতকের কেন্দ্রীয় সংঘাত হিসেবে দেখিয়েছিলেন। অথচ তাঁদের চূড়ান্ত লক্ষ্য ছিল বর্তমানের একটি রাজনৈতিক শক্তি হিসেবে কমিউনিজমকে সরিয়ে দেওয়া। সংশোধনবাদের পর তাহলে কমিউনিজমের ঐতিহ্যকে আমরা কীভাবে পুনরুদ্ধার করব? ত্রাভেরসোর কথায়, ‘ধ্বংসস্তূপ আর মৃতদেহের পাহাড় নিয়ে গড়ে ওঠা স্তালিনবাদী উত্তরাধিকার কমিউনিজমের উৎসকে মুছে দিতে পারেনি। সেই উ...